ডোমেইন রেজিস্ট্রেশন
অনলাইনে যে নাম নিয়ে আপনি বড় হবেন, সেটা খুঁজে নিন।
নাম খুঁজুন, এক্সটেনশন মিলিয়ে দেখুন। রেজিস্ট্রেশন আর ট্রান্সফার কীভাবে হয়, সেটাও জেনে নিন। অনলাইন অর্ডার শিগগিরই চালু হবে।
ডোমেইন সার্চ
আপনার ডোমেইন খুঁজুন।
যে নামটা চান, সেটা লিখুন। www লিখতে হবে না।
এখানে যা লিখবেন, তা কোথাও পাঠানো হয় না। নামটা বুকও করা হয় না।

প্রতিটি ডোমেইনের সঙ্গে
নাম আপনার, নিয়ন্ত্রণও আপনার।
DOL থেকে নেওয়া প্রতিটি ডোমেইনেই এগুলো পাবেন।
ডোমেইনের দাম
কোন এক্সটেনশনে কত দাম, সব পরিষ্কার।
রেজিস্ট্রেশন, রিনিউ আর ট্রান্সফার, তিনটার বছরের দাম পাশাপাশি দেখুন।
| এক্সটেনশন | রেজিস্ট্রেশন | রিনিউ | ট্রান্সফার |
|---|---|---|---|
| .com | শিগগিরই | শিগগিরই | শিগগিরই |
| .net | শিগগিরই | শিগগিরই | শিগগিরই |
| .org | শিগগিরই | শিগগিরই | শিগগিরই |
| .com.bd | শিগগিরই | শিগগিরই | শিগগিরই |
| .bd | শিগগিরই | শিগগিরই | শিগগিরই |
অনলাইন অর্ডার চালু হলে এখানে দাম দেখা যাবে।
কীভাবে হয়
নাম খোঁজা থেকে নিজের ডোমেইন হাতে পাওয়া পর্যন্ত।
খুঁজুন
আপনার নাম আর মানানসই এক্সটেনশন বেছে নিন।
দেখে নিন
দাম দেখুন, রিনিউর দামসহ।
আপনার তথ্য
ডোমেইনের মালিকের তথ্য দিন।
পেমেন্ট
টাকায় নিরাপদে পেমেন্ট করুন।
চালু
ডোমেইন আপনার নামে রেজিস্টার হয়ে যায়।
ম্যানেজ করুন
My DOL থেকে রিনিউ, DNS বদলানো বা ট্রান্সফার করুন।
কেন DOL
নাম খোঁজা থেকে রিনিউ পর্যন্ত, পাশে আছে লোকাল সাপোর্ট।
বাংলাদেশের এক্সটেনশন
.com, .net, .org-এর পাশাপাশি .com.bd আর .bd-ও।
এক অ্যাকাউন্টে সব
ডোমেইন, হোস্টিং আর VPS, সব একসাথে My DOL-এ।
কথা বলার মানুষ আছে
শনি–বৃহস্পতি, সকাল ৯টা–বিকেল ৫টা, DOL-এর সেলস টিমকে কল করুন।
সাধারণ প্রশ্ন
নাম বাছাইয়ের আগে জেনে নিন।
রেজিস্ট্রেশন আর রিনিউর দাম কি আলাদা?
আলাদা হতে পারে। পেমেন্টের আগে দুটো দামই দেখতে পাবেন।
ডোমেইনের মালিক কে থাকবেন?
আপনি। ডোমেইন রেজিস্টার হয় আপনার নামে। কন্ট্রোল প্যানেলের পুরো অ্যাক্সেসও আপনার হাতে থাকে।
আমার ডোমেইন কি DOL-এ আনা যায়?
হ্যাঁ। ‘ডোমেইন ট্রান্সফার’ বেছে নিন। .com-এর মতো সাধারণ এক্সটেনশন হলে এখনকার প্রোভাইডারের কাছ থেকে ট্রান্সফার কোড (EPP) নিয়ে চেকআউটের জন্য হাতে রাখুন। .bd আর .com.bd হলে BTCL-এর ট্রান্সফারের ধাপগুলো DOL-এর সেলস টিম দেখিয়ে দেবে।
অনলাইনে কবে অর্ডার করা যাবে?
অনলাইন অর্ডার শিগগিরই চালু হবে। ততদিন ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য DOL-এর সেলস টিমকে কল করুন।
