এই নীতি সম্পর্কে
ড্যাফোডিল অনলাইন লিমিটেড (“DOL”) থেকে কেনা সার্ভিস কীভাবে বাতিল করবেন আর কখন আমরা টাকা ফেরত দিই, এই নীতিতে তা বলা আছে। DOL-কে যেভাবেই পেমেন্ট করুন, সবক্ষেত্রে এটা প্রযোজ্য। আমাদের অনলাইন পেমেন্ট গেটওয়ে দিয়ে কার্ড, মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিংয়ে করা পেমেন্টও এর মধ্যে পড়ে।
DOL সার্ভিস বিক্রি করে: ইন্টারনেট, ডোমেইন রেজিস্ট্রেশন, ওয়েব হোস্টিং, VPS ও ক্লাউড, ডেটা সেন্টার ও কোলোকেশন, সলিউশন আর DOL একাডেমির কোর্স। এই নীতি আমাদের শর্তাবলি-র অংশ। কোনো সার্ভিসের সই করা চুক্তি বা সার্ভিস-লেভেল এগ্রিমেন্টে আলাদা কিছু লেখা থাকলে সেই সার্ভিসের জন্য সেটাই মানা হবে।
সার্ভিস বাতিল
পরের রিনিউয়ের তারিখের আগে সার্ভিস বাতিল করতে পারেন। আপনার অ্যাকাউন্টের ইমেইল থেকে DOL সাপোর্টে বা info@daffodilnet.com ঠিকানায় লিখুন।
টাকা দেওয়া পিরিয়ড শেষ পর্যন্ত চলে। এই নীতিতে বলা না থাকলে সেই পিরিয়ডের ব্যবহার-না-করা দিনের টাকা ফেরত হয় না।
ওয়েব হোস্টিংয়ে টাকা ফেরতের নিশ্চয়তা
নতুন ওয়েব হোস্টিং প্ল্যানে সন্তুষ্ট না হলে সার্ভিস শুরুর ৩০ দিনের মধ্যে টাকা ফেরত চান, আমরা হোস্টিং প্ল্যানের ফি ফেরত দেব। এটা একজন গ্রাহকের কোনো প্ল্যানের প্রথম অর্ডারের জন্য। এর মধ্যে পড়ে না:
- ডোমেইন রেজিস্ট্রেশন, রিনিউ বা ট্রান্সফারের ফি;
- সেটআপ বা ইনস্টলেশন চার্জ;
- VPS, ক্লাউড সার্ভার, কোলোকেশন আর ইন্টারনেট সার্ভিস;
- শর্তাবলি ভঙ্গের কারণে বন্ধ হওয়া সার্ভিস।
অন্যান্য ফেরত
- টাকা দেওয়া কোনো সার্ভিস DOL দিতে না পারলে তার জন্য দেওয়া টাকা ফেরত দেব।
- একই ইনভয়েসে দুবার পেমেন্ট করলে, বা ইনভয়েসের চেয়ে বেশি টাকা দিলে, বাড়তি টাকা চাইলে ফেরত পাবেন, অথবা পরের ইনভয়েসের জন্য ক্রেডিট হিসেবে রাখা হবে।
- DOL একাডেমির কোনো ব্যাচ বাতিল হলে অন্য ব্যাচে যেতে পারেন, অথবা কোর্স ফি ফেরত নিতে পারেন।
যা ফেরত হয় না
- রেজিস্ট্রি রেজিস্ট্রেশন, রিনিউ বা ট্রান্সফার গ্রহণ করে ফেললে ডোমেইনের ফি।
- কাজ হয়ে গেলে বা যন্ত্র পৌঁছে গেলে ইনস্টলেশন আর যন্ত্রপাতির চার্জ।
- টাকা দেওয়া পিরিয়ডের ব্যবহার-না-করা দিন, ওপরে বলা ক্ষেত্রগুলো ছাড়া।
- শর্তাবলি ভঙ্গের কারণে বন্ধ হওয়া সার্ভিস।
যন্ত্রপাতি ফেরত
DOL অনলাইনে কোনো পণ্য বিক্রি করে না। সার্ভিসের জন্য DOL যে যন্ত্র ধার দেয়, যেমন ONU বা রাউটার, তা DOL-এর সম্পত্তি থাকে। সার্ভিস শেষ হলে তা ফেরত দিন। স্বাভাবিক ক্ষয়ের বাইরে হারালে বা নষ্ট হলে খরচ আপনার, শর্তাবলিতে যেমন বলা আছে।
কীভাবে টাকা ফেরত চাইবেন
info@daffodilnet.com ঠিকানায় লিখুন, অথবা DOL সাপোর্টে যোগাযোগ করুন। ইনভয়েস নম্বর, সার্ভিস আর কারণ জানান। অনলাইনে পেমেন্ট করে থাকলে পেমেন্টের রসিদের ট্রানজ্যাকশন আইডিও দিন।
টাকা ফেরতের সময়
রিফান্ড অনুমোদন হলে DOL তা ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে প্রসেস করে।
- অনলাইন পেমেন্টের (কার্ড, মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং) টাকা ফেরত যায় একই পেমেন্ট চ্যানেলে।
- অন্য যেকোনো পেমেন্টের টাকা ফেরত যায় যিনি পেমেন্ট করেছেন তার নামের ব্যাংক অ্যাকাউন্টে।
- আপনার অ্যাকাউন্টে টাকা দেখাতে ব্যাংক, কার্ড ইস্যুয়ার বা মোবাইল ওয়ালেটের আরও কয়েক দিন লাগতে পারে।
যোগাযোগ
ড্যাফোডিল অনলাইন লিমিটেড
১০২/১ শুক্রাবাদ (২য় তলা), মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৭, বাংলাদেশ
ইমেইল: info@daffodilnet.com
ফোন: +8802-41010046
টাকা ফেরত নিয়ে পাওয়া উত্তরে সন্তুষ্ট না হলে অভিযোগ ও আপিল-এর মাধ্যমে জানান।
